Wednesday, October 3, 2018

আমার প্রথম স্ত্রী যখন আমায় রেখে অন্য একটা ছেলের সাথে নতুন করে প্রেমে জড়ালো



আমার প্রথম স্ত্রী যখন আমায় রেখে অন্য একটা ছেলের সাথে নতুন করে প্রেমে জড়ালো,বিয়েও করলো;
আমি তখন তাকে দুইটা প্রশ্ন করেছিলাম,"তুমি কি এখন "সুখী?সে বলেছিলো হ্যা আমি সুখী!
আরেকটা প্রশ্ন করেছিলাম,আমার উপর তোমার কোনো অভিযোগ আছে?
"সে বলেছিলো না নেই।"
"আমি মুখে হাসি টেনে এনে বললাম,অভিযোগ ত নিশ্চয় আছে নইলে তুমি আমায় ছেড়ে দিতে না।
"তুমি দেখতে অতোটা স্মার্ট নও যতটা আমার বর্তমান স্বামী।"
সাত বছর পর আমি আর আমার স্ত্রী গেলাম একটা বিয়ের অনুষ্ঠানে।সেখানে আমার প্রাক্তনে দেখে অবাক হই নি।কারণ আমি জানতাম সে সেখানে থাকবে,বিষেশত অবাক হয়েছি তার পাশে অপরিচিত একটা পুরুষ কে দেখে।
-"একা পেয়ে তাকে প্রশ্ন করলাম,স্মার্ট ছেলেটা চলে গেছে বুঝি?
-"হ্যা ওর সাথে আমার ডিবোর্স হয়ে গেছে।"
-"কিন্তু তোমার এই স্বামী ত দেখি আমার থেকে আনস্মার্ট,সংসার করছো কীভাবে?
-"মোটেও না,তুমি আগের মতই ক্ষ্যাত টাইপের রয়ে গেছো।"
আমি ঐইদিনের মত আজও দুইটা প্রশ্ন করবো,একটা আমার স্ত্রীকে আরেক টা তোমাকে!
আমি আমার স্ত্রী তৃনয়াকে ইশারা কাছে ডেকে প্রশ্ন করলাম,"তৃনয়া তুমি কি আমার সাথে সুখী?
"তৃনয়া আমার কাধে মাথা রেখে বললো,আমি পৃথিবীর শ্রেষ্ঠতম সুখী।"
"এবার কি প্রশ্নটা তোমায় করবো?না থাক করব না,শুধু আমার ফোনের ওয়ালপেপার টা তোমায় দেখানোর জন্যই আমি এই বিয়েতে এসছি।আমাকে আর আমার স্ত্রীকে ত দেখলেই আর মাঝখানে যে বাবুটা হাসছে সে আমাদের প্রথম সন্তান,স্কুলের প্রথম দিন আজ তার।স্কুলে রেখেই সরাসরি বিয়েতে চলে আসলাম।আবার বাসায় ফিরার সময় তাকে নিয়ে ফিরবো।
আমি চাইলেই নিজকে বদলে ফেলতে পারতাম,স্মার্ট হওয়ার জন্য অবশ্যই যুগযুগ ধরে সাধনা করতে হয় না।কিন্তু জানো কি,স্মার্ট আর সুদর্শনতা আমায় সুখ শান্তি কিংবা ভালবাসা এনে দিতে পারবে না।তোমার চলে যাওয়াটাই ছিলো কি জানো,আমার ভাল থাকার অজুহাত।তোমার চলে যাওয়ার জন্যই হয়তো আমি তৃনয়াকে পেয়েছি।সুখীও হতে পেরেছি।কিন্তু তুমি তা পারো নি।
.
রিকশা চলছে,তৃনয়া আমার হাতে হাত রেখে বললো,"আমি শুধু জানতাম তোমার স্ত্রী ছিলো।জানতাম না এমন একটা বিষাদময় গল্প ছিলো।"
আমি কেবল হাসলাম।নিজেকে বড্ড হালকা মনে হচ্ছে।সামনের মোড়টাতেই স্কুল।   


                                                     Click here for more

No comments: