ওপাশের মানুষটি বিরক্ত তা জানার পরেও কিছু কিছু মানুষ
কোনকিছু না জানার ভান করেই ভালোবেসে যায়.
আশায় থাকে একদিন সব ঠিক হয়ে যাবে.
ওপাশের মানুষটি কনভার্সনের রিপ্লাই করবেনা
জেনেও কিছু মানুষ মনের আকুতি গুলো পাঠাতে
থাকে.
আশায় থাকে একদিন ঠিকই মেসেজ গুলো সীন
করেই আনসার করবে.
ওপাশের মানুষটি ফোন রিসিভ করবেনা জেনেও
কিছু কিছু মানুষ অবিরত ফোন করেই যায়.
কল লিষ্টের পুরোটা অংশ জুড়েই আছে ফোন
রিসিভ না করা মানুষটির নাম্বার.
আশায় থাকে একদিন ঠিকই ফোন রিসিভ করে
পুরনো সেই কন্ঠস্বরটা ভেসে আসবে.
ওপাশের মানুষটি কখনো ফিরবেনা জেনেও কিছু
মানুষ অপেক্ষার প্রহর গুনে.
একদিন ঠিকই পুনারায় ফিরে এসে তার জীবনে
রংহীন পথগুলোকে রাঙ্গিয়ে দিবে এই আশায়
প্রহর গুনে যায়.
শত অবহেলা মিথ্যা অভিযোগ অহেতুক সন্দেহের
স্বীকার হওয়ার পরেও কিছু মানুষ শুধুমাত্র ওপাশের
মানুষটির আশায় পথ চেয়ে বসে রই.
একদিন সব ভুল অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে একদিন
সব সন্দেহ দূর হবে সেই একদিন আসবেনা
জেনেও কিছু মানুষ আশায় বসে রই.
ভিতরে বুকফাটা আর্তনাদ হলেও বাহিরে যেন খুশির
কমতি নেই.
চোখের জলে বালিশ ভিজলেও চেহারায় হাসির
চাপের যেন কমতি নেই.
বুঝতে দেয় না-বুঝানোর শক্তি নেই মানুষগুলো
হাসিমুখে দেখিয়ে দিতে পারে কতটা বিষন্নতার
মাঝেও ভালো থাকার সুনিপুণ অভিনয় করতে পারা যায়.
একদিন সব প্রশ্নের উত্তর মিলবে.
একদিন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে এই আশায় কতশত
দিন অতলে চাপাকান্নায় হারিয়ে যায় তা সেই জানে
যে একসময় ভালোবেসেছিলো.
আগের মতো কখনোই হবেনা.
আগের মতো চাইলেও তাকে আর পাওয়া যাবেনা.
আগের মতো চাইলেও আর হাসা যাবেনা.
আগের মতো চাইলেও দুটি আত্নার খুনসুটিতে
হেসে উঠবেনা দুটি প্রাণ.
আগের সময়টাতে চাইলেও আর দ্বিতীয়বার
জীবনটাকে ফিরানো যাবেনা.
তবুও মানুষটি আশায় থাকে একদিন ঠিকই আগের
মতো হয়ে যাবো আমরা.
ভালোবাসা না পেয়েও কিছু মানুষ একতরফা
ভালোবাসতে জানে.
তাকে কখনো আপন করে পাবেনা জেনেও কিছু
মানুষ ভালোবাসতে জানে.
তারা শুধুই ভালোবাসতে জানে তাদের জীবনে
ভালেবাসা না পেলেও চলে.
তবুও তারা বুঝতে দেয়না কতটা শূন্যতায় ঘেরা
হাহাকারে পূর্ণতা তাদের জীবন.
একদিন হ্যাঁ একদিন ঐ "একদিন" নামক দিনটার সূর্য্যের
আলোয় আলোকিত হবে শুধুমাত্র তার বেখেয়ালি
মনটা এই আশায় ঘুমাতো যায় কিছু কিছু প্রেম উন্মাদ
যাযাবর.
তাকে কখনো ছোঁয়া যাবেনা.
তার সামনে গিয়ে কখনো বহুদিনের জমানো
আবেগগুলো ঢেলে দেওয়া যাবেনা.
ভালোবাসি ভালোবাসি কথাটা কখনো বলা হবেনা
জেনেও কিছু মানুষ রাত জাগে.
তাদের রাত জাগায় কারো কিছু আসে যায়না
জেনেও কিছু মানুষ রাত জাগে.
তবুও রাত জাগে জ্যোৎস্নার আলো মাখা এক
পূর্ণিমা রাত আসবে বলে.
একদিন তুমি সব বুঝতে পারবে.
একদিন তুমি আমার শূন্যতা অনুভব করবে.
একদিন তুমি আমার প্রতিটা শ্বাসপ্রশ্বাসে নিজেকে
দেখতে পাবে.
একদিন তুমিও ছন্নছাড়া হয়ে শুধুই আমায় খুঁজবে.
শুধু খুঁজবেনা পাগলের মতো করে খুঁজবে.
শুধুমাত্র এই আশায় কিছু মানুষের এখনো বেঁচে
থাকা.
জানে সেটা কখনো হবেনা তবুও বেঁচে থাকে
এই আশায়.
কারন তারা ভালো করেই কোন একসময়
পড়েছিলো "মানুষ আশায় বাঁচে".
আশা গুলো যখন নিরাশা হয়ে জীবনে কাল হয়ে
দাড়ায় তখন মানুষটি আস্তে আস্তে নিজের উপর
আস্থা হারিয়ে ফেলে.
বেঁচে থাকার রাস্তাগুলো খুব দ্রুতগতিতে ভুলে
যায়.
স্বপ্ন গুলো তার প্রতিটা শ্বাসপ্রশ্বাসে ব্যাঘাত ঘটায়.
বেঁচে থাকার আর কোন উপায় যখন থাকেনা তখন
মানুষটি একটা কবর খুঁড়ে রাখে.
হয় সুসাইড করে নিজেকে সেখানে দাফন করে
দেয়.
না হয় নিজের সব আবেগ,,স্বপ্ন,,ভালো থাকা
ভালোবাসা গুলো দাফন করিয়ে দেয়.
শুরু হয় পরকালে নতুন জীবনের লড়ায় নতুবা
ইহকালে নতুন করে অনুভূতিহীন জিন্দা লাশ হয়েবেঁচে থাকার লড়ায়!!




No comments:
Post a Comment